রংপুর    শনিবার, ১৫ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ২৭ জুলাই ২০২৬

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

নিহত তুলা রায়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তুলা রায় (৩৩) নামে এক ইউপি সদস্য গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রায় তিন বছর আগে রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। তুলা রায় বিবাহিত ছিলেন এবং দুটি সন্তান আছে। কিন্তু দ্বিতীয় বিয়ের পর থেকে তুলা রায় পারিবারিক কলহ ও সামাজিক সমস্যার মধ্যে পড়েন।

ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মণ আরও জানান, এ নিয়ে কয়েকবার সালিশ করেও বিষয়টি মীমাংসা করা যায়নি। এরই জেরে প্রায় ১৫ দিন আগে দ্বিতীয় স্ত্রী তুলা রায়কে ডিভোর্স দেন। এ বিচ্ছেদ নিয়ে তুলা রায় গত রোববার রাতে তার নিজ ফেসবুক লাইভে এসে চরম হতাশার কথা জানিয়ে গ্যাসের ট্যাবলেট খেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাকে দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

বিষয় : নিহত ঠাকুরগাঁও সংবাদ আত্মহত্যা রাণীশংকৈল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তুলা রায় (৩৩) নামে এক ইউপি সদস্য গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রায় তিন বছর আগে রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। তুলা রায় বিবাহিত ছিলেন এবং দুটি সন্তান আছে। কিন্তু দ্বিতীয় বিয়ের পর থেকে তুলা রায় পারিবারিক কলহ ও সামাজিক সমস্যার মধ্যে পড়েন।

ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মণ আরও জানান, এ নিয়ে কয়েকবার সালিশ করেও বিষয়টি মীমাংসা করা যায়নি। এরই জেরে প্রায় ১৫ দিন আগে দ্বিতীয় স্ত্রী তুলা রায়কে ডিভোর্স দেন। এ বিচ্ছেদ নিয়ে তুলা রায় গত রোববার রাতে তার নিজ ফেসবুক লাইভে এসে চরম হতাশার কথা জানিয়ে গ্যাসের ট্যাবলেট খেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাকে দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ