ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫২ নম্বর বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের একটি পানির পাম্প ও পাঁচটি সিলিং ফ্যান চুরি হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের একটি কক্ষের দরজার হেজবল (হ্যাসবল) ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিদ্যালয়ের ব্যবহৃত একটি পানির পাম্প ও পাঁচটি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। রোববার সকালে বিদ্যালয় খুলতে এসে কর্মচারীরা দরজার তালা ও হেজবল ভাঙা দেখতে পান। পরে কক্ষের ভেতরে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
বিদ্যালয়ের কর্মচারী আল মামুন জানান, সকালে বিদ্যালয়ে এসে দেখি দরজার হেজবল ভাঙা। পরে কক্ষে প্রবেশ করে দেখি একটি পানির পাম্প ও পাঁচটি সিলিং ফ্যান নেই। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় চোরের দল এগুলো চুরি করে নিয়ে গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রোববার এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জিডির ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
স্থানীয়রা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা উদ্বেগজনক। বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি রাতের বেলায় নিয়মিত টহল বাড়ানোর দাবি জানান তারা।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন