রংপুর    রোববার, ০২ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। আজ শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গুলশানের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার মতো গুরুত্বপূর্ণ এজেন্ডা ছাড়াও দেশের সার্বিক ও চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিভিন্ন জনমুখী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত ও দীর্ঘ আলোচনা হয়েছে।

বৈঠকের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, সরকার চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার পরিকল্পনা করছে এবং সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে। এ ছাড়া দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও স্থীতিশীলতা ও উন্নয়ন, সমসাময়িক জাতীয় ইস্যু এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বৈঠকে শীর্ষ নেতারা তাদের মতামত তুলে ধরেন।

গুরুত্বপূর্ণ এই নীতিগত বৈঠকে সালাহউদ্দিন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য সিনিয়র সদস্যরা সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

বিষয় : মির্জা ফখরুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ০২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। আজ শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গুলশানের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার মতো গুরুত্বপূর্ণ এজেন্ডা ছাড়াও দেশের সার্বিক ও চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিভিন্ন জনমুখী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত ও দীর্ঘ আলোচনা হয়েছে।

বৈঠকের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, সরকার চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার পরিকল্পনা করছে এবং সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে। এ ছাড়া দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও স্থীতিশীলতা ও উন্নয়ন, সমসাময়িক জাতীয় ইস্যু এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বৈঠকে শীর্ষ নেতারা তাদের মতামত তুলে ধরেন।

গুরুত্বপূর্ণ এই নীতিগত বৈঠকে সালাহউদ্দিন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য সিনিয়র সদস্যরা সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ