রংপুর    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জুফাস নিউজ

তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল: গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়

দেশের সামগ্রিক ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অত্যন্ত অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির মজবুত ভিত্তিই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।আজ সোমবার (২৭ জুলাই) রংপুরের তারাগঞ্জে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এর আগে তারাগঞ্জের আরডিএ প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। সফরের শুরুতে মির্জা ফখরুল একাডেমি প্রাঙ্গণে একটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিতে বনায়নের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।পরবর্তীতে তিনি আরডিএ-র চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রযুক্তিভিত্তিক প্রায়োগিক খামার ও গবেষণা প্রকল্পগুলো সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির প্রসার এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতার সফরকে কেন্দ্র করে তারাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।[TECHTARANGA-POST:6471]পরিদর্শনকালে তার সঙ্গে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুসহ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও আরডিএ-র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল: গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়