ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় অচেতন অবস্থায় এক অজ্ঞাত তরুণীকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছেন একটি যানবাহনের চালক ও হেলপার। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লাহিড়ী এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে একটি যানবাহনের চালক ও হেলপার মানবিক উদ্যোগে ওই তরুণীকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাকে খাবার খাওয়ানোর পর স্থানীয়দের পরামর্শে বিষয়টি বালিয়াডাঙ্গী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফেরার পর তরুণী নিজের নাম মিলি (২২) বলে জানান। তিনি দাবি করেন, তার বাড়ি খুলনা জেলার তুতপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম জুলেখা বেগম। তবে তিনি কীভাবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় এসে পৌঁছেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই তরুণীকে কোনো চেতনানাশক বা নেশাজাতীয় পদার্থ খাওয়ানো হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে তার দেওয়া পরিচয়ের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর ছবি দেখে কেউ তাকে চিনতে পারলে অথবা তার পরিবার-পরিজনের সন্ধান জানলে দ্রুত বালিয়াডাঙ্গী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন