রংপুর    মঙ্গলবার, ১৯ মে ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নিরাপদ কর্মপরিবেশের দাবি: দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়: বিদ্যুৎহীন ৮০ হাজার পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা

রংপুর-দিনাজপুর মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নীলফামারীতে ‘চোর চক্রের মূলহোতা’ গ্রেপ্তার, ৩২ মোটরসাইকেল উদ্ধার

অনুমোদনহীন ক্ষতিকর পণ্য বিক্রির দায়; চিরিরবন্দরে আইসক্রিম ফ্যাক্টরিকে অর্থদণ্ড

প্রেমের পর বিয়ে, জুটল ‘অপহরণ’ মামলা!: রৌমারীতে কবিরের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

ধরলার ভাঙন রোধে কুড়িগ্রামে কোমলমতি শিশুদের নিয়ে মানববন্ধন

ধরলার ভাঙন রোধে কুড়িগ্রামে কোমলমতি শিশুদের নিয়ে মানববন্ধন

নিরাপদ কর্মপরিবেশের দাবি: দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

নিরাপদ কর্মপরিবেশের দাবি: দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিরাপদ কর্মপরিবেশের দাবি: দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ । ছবি: সংগৃহীত

চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের উপর ক্রমবর্ধমান হামলার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের দাবিতে দিনাজপুরে চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৮ মে ২০২৬) বেলা ১২টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

চিকিৎসকদের ওপর হামলা মানা হবে না’: নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দিনাজপুরে তোলপাড় । ছবি: সংগৃহীত

মানববন্ধনে বক্তারা বলেন, শরিয়তপুরে চিকিৎসকদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা কোনক্রমেই মেনে নেয়া যায় না। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট শরিয়তপুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান বক্তারা। পাশাপাশি সেবা প্রদানের ক্ষেত্রে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ড্যাব দিনাজপুর শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া।
মানববন্ধনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমান, জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, সহকারি অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান, ডা. ইসমাইল হোসেন, কনসাল্টেন্ট ডা. মো. আসাদ শেখ পারভেজ, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. নুর জামান, ডা. গোলাম রব্বানীসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে একই দাবিতে সোমবার দুপুরে দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিভিল সার্জন ডাক্তার মোঃ আসিফ ফেরদৌস, দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, ডেপুটি সিভির সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখি, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউলসহ জেনারেল হাসপাতাল অন্যান্য চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন

বিষয় : মানববন্ধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নিরাপদ কর্মপরিবেশের দাবি: দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের উপর ক্রমবর্ধমান হামলার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের দাবিতে দিনাজপুরে চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৮ মে ২০২৬) বেলা ১২টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

চিকিৎসকদের ওপর হামলা মানা হবে না’: নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দিনাজপুরে তোলপাড় । ছবি: সংগৃহীত

মানববন্ধনে বক্তারা বলেন, শরিয়তপুরে চিকিৎসকদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা কোনক্রমেই মেনে নেয়া যায় না। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট শরিয়তপুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান বক্তারা। পাশাপাশি সেবা প্রদানের ক্ষেত্রে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ড্যাব দিনাজপুর শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া।
মানববন্ধনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমান, জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, সহকারি অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান, ডা. ইসমাইল হোসেন, কনসাল্টেন্ট ডা. মো. আসাদ শেখ পারভেজ, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. নুর জামান, ডা. গোলাম রব্বানীসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে একই দাবিতে সোমবার দুপুরে দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিভিল সার্জন ডাক্তার মোঃ আসিফ ফেরদৌস, দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, ডেপুটি সিভির সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখি, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউলসহ জেনারেল হাসপাতাল অন্যান্য চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ