কবিরের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। আজ শনিবার (১৬মে) সকাল ১০ টার দিকে রৌমারী উপজেলার গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে মো. কবির হোসেনসহ কবিরের বাবা ও ভাইয়ে নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপহরণ মামলা দায়ের করেছে কবিরের প্রেমিকা জুই আক্তারের মা। ওই মামলার তীব্র নিন্দা জানায় এবং মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
বক্তারা আরও বলেন, আগামী রবিবারের মধ্যে কবিরসহ বাবা, ভাইকে মুক্তি এবং কবিরের স্ত্রীকে কবিরের হাতে তুলে না দিলে আমরা আরও কঠোর আন্দোলন ও মানববন্ধন করবে বলে ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১ এপ্রিল ২৬ইং নোটারী পাবলিক কার্যালয়, কুড়িগ্রামে কবির হোসেন (২১) ও জুই আক্তার (১৮) সরকারি নিয়ম অনুযায়ী ১ লক্ষ টাকা মোহরানা করে বিবাহ সম্পন্ন করেন। এক পর্যায়ে জুই আক্তারের মা, বাবা এ বিয়ে মেনে না নিয়ে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ৮ মে ২৬ইং তারিখে রৌমারী সদর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে কবির হোসেন ও জুই আক্তারকে হাজির করেন।
বিষয় : মানববন্ধন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন