রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে-কলমে ৫০ শয্যায় উন্নীত হলেও বাস্তবে এর চিকিৎসা সেবা ও পরিবেশের চিত্র অত্যন্ত করুণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালটি এখন শুধু নামেই রয়েছে, কাজের ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না। চিকিৎসা নিতে এসে উল্টো রোগাক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন রোগীরা।
ভুক্তভোগী এলাকাবাসী ও রোগীদের সাথে কথা বলে জানা যায়, ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ৩০টি বেডও খুঁজে পাওয়া দুষ্কর। তার ওপর হাসপাতালের ভেতরে ও বাইরের নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ সুস্থ মানুষকেও অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট। সরকারি এই চিকিৎসালয়টি পরিচ্ছন্ন রাখার ব্যাপারে কর্তৃপক্ষের চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে।
সরেজমিনে ঘুরে দেখো যায় অন্ধকার গলির ড্রেনের পাশে জমে আছে কুচকুচে কালো ও দুর্গন্ধযুক্ত পানি । ছবি: জুফাস নিউজ
হাসপাতালের সীমানার ভেতরের বাগানের চারপাশ এবং ড্রেনগুলো যেন এক একটি ময়লা-আবর্জনার ভাগাড়। দূর থেকে সুন্দর কিছু গাছপালা চোখে পড়লেও, তার আড়ালে জমে আছে প্লাস্টিকের ওয়ান-টাইম কাপ, পলিথিন এবং বিভিন্ন বিপজ্জনক বর্জ্যের স্তূপ। পরিষ্কার-পরিচ্ছন্নতার বালাই না থাকায় হাসপাতালের এই বহিরাঙ্গনটি এখন মরণব্যাধি ডেঙ্গু ও ম্যালেরিয়া ছড়ানোর উপযুক্ত হটস্পটে পরিণত হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলেন:
“হাসপাতালে মানুষ আসে সুস্থ হতে, কিন্তু তারাগঞ্জ হাসপাতালের যে পরিবেশ, এখানে ভালো মানুষ এলে রোগাক্রান্ত হয়ে বাড়ি ফিরবে। আমরা দ্রুত এই নোংরা পরিবেশ থেকে মুক্তি চাই।”
হাসপাতালের এই বেহাল দশা ও নোংরা পরিবেশের বিষয়ে যোগাযোগ করা হলে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদুল্লাহ বলেন, “যত দ্রুত সম্ভব ময়লাগুলো পরিষ্কার করার ব্যবস্থা করা হবে।”
অন্যদিকে, বিষয়টি নজরে আনলে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মেডিকেল পরিদর্শনে গিয়ে যদি এমন ময়লা-আবর্জনা চোখে পড়ে, তাহলে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসনের দেওয়া এই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন দেখতে চান তারাগঞ্জের সাধারণ মানুষ। এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে এই অব্যবস্থাপনা দূর করে হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হোক এবং রোগীদের জন্য একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হোক।
বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন