রংপুর    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লাহিড়ী হাটে গোপনে মজুত সরকারি সার জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের লাহিড়ী হাটে গোপনে সরকারি রাসায়নিক সার মজুত রাখার অভিযোগে অভিযান চালিয়ে ১০৫ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গুদাম মালিক ফহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) লাহিড়ী হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক।

অভিযানকালে ফহিমের একটি গুদাম থেকে মোট ১০৫ বস্তা সরকারি সার জব্দ করা হয়। এর মধ্যে ১৭ বস্তা টিএসপি, ৩৭ বস্তা এমওপি এবং ৫১ বস্তা ডিএপি সার রয়েছে। জব্দ করা সারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে গোপন স্থানে মজুত রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি বরাদ্দের সারগুলো জব্দ করা হয়।

পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে গুদাম মালিক ফহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য নির্ধারিত সরকারি সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : জরিমনা ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লাহিড়ী হাটে গোপনে মজুত সরকারি সার জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের লাহিড়ী হাটে গোপনে সরকারি রাসায়নিক সার মজুত রাখার অভিযোগে অভিযান চালিয়ে ১০৫ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গুদাম মালিক ফহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) লাহিড়ী হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক।

অভিযানকালে ফহিমের একটি গুদাম থেকে মোট ১০৫ বস্তা সরকারি সার জব্দ করা হয়। এর মধ্যে ১৭ বস্তা টিএসপি, ৩৭ বস্তা এমওপি এবং ৫১ বস্তা ডিএপি সার রয়েছে। জব্দ করা সারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে গোপন স্থানে মজুত রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি বরাদ্দের সারগুলো জব্দ করা হয়।

পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে গুদাম মালিক ফহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য নির্ধারিত সরকারি সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ