রংপুর    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৩৫ পিস কথিত ইয়াবাসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ১

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. আনসার আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, শিবগঞ্জ বাজার থেকে মধ্য পারপুগী যাওয়ার পথে ডলারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় সন্দেহভাজন আনসার আলীকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. আনসার আলী (৪৮) মধ্য পারপুগী এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছা. বেলী খাতুন। তিনি ঠাকুরগাঁও সদর থানার শিবগঞ্জ পোস্ট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জব্দ করা কথিত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয় : মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৩৫ পিস কথিত ইয়াবাসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. আনসার আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, শিবগঞ্জ বাজার থেকে মধ্য পারপুগী যাওয়ার পথে ডলারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় সন্দেহভাজন আনসার আলীকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. আনসার আলী (৪৮) মধ্য পারপুগী এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছা. বেলী খাতুন। তিনি ঠাকুরগাঁও সদর থানার শিবগঞ্জ পোস্ট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জব্দ করা কথিত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ