রংপুর    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি: গোবিন্দগঞ্জ থেকে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সৌহার্দ ফার্মেসিতে চুরির ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিনজন চোরসহ এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় চুরি করে নিয়ে যাওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং চুরি হওয়া কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় সৌহার্দ ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় দোকান থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ এবং নগদ ১০ হাজার টাকা চুরি হয়।

ঘটনার পর ঠাকুরগাঁও সদর থানা পুলিশ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় চুরি করা ওষুধ কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া কিছু ওষুধ ও ওষুধ পরিবহনে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়রা ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি: গোবিন্দগঞ্জ থেকে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সৌহার্দ ফার্মেসিতে চুরির ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিনজন চোরসহ এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় চুরি করে নিয়ে যাওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং চুরি হওয়া কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় সৌহার্দ ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় দোকান থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ এবং নগদ ১০ হাজার টাকা চুরি হয়।

ঘটনার পর ঠাকুরগাঁও সদর থানা পুলিশ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় চুরি করা ওষুধ কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া কিছু ওষুধ ও ওষুধ পরিবহনে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়রা ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ