দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটো চালকলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান (৩৮) মারা গেছেন। এ ঘটনায় তার সাবেক স্ত্রী মোছা. শিল্পীকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) দুপুরে মোস্তাফিজুর রহমান নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার সময় তার সাবেক স্ত্রী ওই ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করতেন। এর আগেও তাদের মধ্যে পারিবারিক বিরোধ ও নির্যাতনের অভিযোগ ছিল। তবে ঘটনার প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।
দিনাজপুরের কাহারোল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, আহত অবস্থায় মোস্তাফিজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আমরা ঘটনাস্থল ও তার আবাসস্থল পরিদর্শন করেছি। কারা জড়িত, তা পুলিশি তদন্তে জানা যাবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে বোচাগঞ্জ থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
বিষয় : দিনাজপুরের খবর

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন