দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলআমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলআমিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আহত সুমনাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উপজেলার ভাদুরিয়া বাজারের উবারেরপাড় এলাকার বাসিন্দা মো. শামিমের সন্তান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে দুই ভাই-বোন বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আলআমিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত সুমনাকে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজিদ আহমেদ বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে থানায় হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত আলআমিনের অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
বিষয় : সড়ক দুর্ঘটনা দিনাজপুরের খবর নিহত

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন