লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টা ক্ষেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ির পাশের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত নন্দিনী একই গ্রামের নলিনী কান্তের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল থেকে নন্দিনীকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। আজ সকালেও একইভাবে তাকে খুঁজতে বের হন পরিবার ও স্থানীয় লোকজন। একপর্যায়ে ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর নরম মাটি খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেপ্তার ও হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।”
একটি নিষ্পাপ শিশুর এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকাবাসী স্তব্ধ ও শোকাহত। ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী এই ঘটনার পেছনে কোনো রহস্য বা অপরাধী চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন