রংপুর    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালাম

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বালিয়াডাঙ্গীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা প্রদান

ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঠাকুরগাঁওয়ে মোবাইলে ডেকে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

ভূল্লীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ লাখ টাকার জাল ধ্বংস

ভূল্লীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ লাখ টাকার জাল ধ্বংস

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালাম

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালাম
বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে । ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডকে আরও গতিশীল, সুসংগঠিত ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নবনির্মিত কার্যালয়।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা ভূমি অফিসের বিপরীতে থানা রোডস্থ বালিয়াডাঙ্গী প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির সাবেক মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী অধ্যাপক ডাঃ হাসিনা আফরোজ।

উদ্বোধনের পর পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেস ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। পরে অতিথিবৃন্দ নবনির্মিত প্রেস ক্লাব কার্যালয় পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ডাঃ মোঃ আব্দুস সালাম বলেন, "গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সমৃদ্ধ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার।" তিনি আরও বলেন, সাংবাদিকদের কলম সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবে এবং সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ উপজেলার সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা, প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সাংবাদিকদের নিরাপত্তা, প্রশিক্ষণ এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি-দাওয়া প্রধান অতিথির কাছে তুলে ধরেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান সরকারসহ অন্যান্য সদস্যরাও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। প্রধান অতিথি সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার গুরুত্ব তুলে ধরে ডাঃ মোঃ আব্দুস সালাম উপস্থিত সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তিনি বলেন, "আজকের একটি গাছ আগামী দিনের সুস্থ পরিবেশের নিশ্চয়তা। প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।" পরে তিনি বালিয়াডাঙ্গী প্রেস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গেস্ট অব অনার অধ্যাপক ডাঃ হাসিনা আফরোজ, সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান সরকার, প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক এবং উপস্থিত অতিথিরা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণে অংশগ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিদের শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ, ফটোসেশন এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের এই নতুন যাত্রা উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য সুদৃঢ় করবে, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তথ্যভিত্তিক সমাজ গঠনে নতুন দিগন্তের সূচনা করবে।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ সাংবাদিক প্রেস ক্লাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালাম

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ