রংপুর    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সৈয়দপুরের সুনামধন্য তাজির উদ্দিন ও আল সামস হোটেলে নোংরা পরিবেশ: ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা

জাতীয় রোবোটিকস সুমো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউস্ট সৈয়দপুর এর ‘মেকা বটস’ দল

সৈয়দপুরে অর্ধশত মেধাবী শিক্ষার্থী পেলেন বাইসাইকেল

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী ও ফার্স্ট এইড বক্স বিতরণ

দলীয় কার্যক্রম জোরদারের প্রত্যাশায় সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে শতবর্ষী ৩৩ গাছ কাটার নিলাম ‘অনিবার্য কারণে’ স্থগিত: রেলওয়ের বিজ্ঞপ্তিতে ধোঁয়াশা, সংরক্ষণের দাবি স্থানীয়দের

জুলাই শহীদ ও আহতদের স্মরণে  সৈয়দপুরে দোয়া মাহফিল, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুরের তৈরী বাঁশের পণ্য ঠাই পেয়েছে আন্তর্জাতিক বাজারে

সৈয়দপুরের তৈরী বাঁশের পণ্য ঠাই পেয়েছে আন্তর্জাতিক বাজারে

সৈয়দপুরের সুনামধন্য তাজির উদ্দিন ও আল সামস হোটেলে নোংরা পরিবেশ: ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা

সৈয়দপুরের সুনামধন্য তাজির উদ্দিন ও আল সামস হোটেলে নোংরা পরিবেশ: ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা
জোড়া রেস্তোরাঁয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে দুটি জনপ্রিয় হোটেলকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পৌর শহরের প্রাণকেন্দ্রে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন।

অভিযান সূত্রে জানা গেছে, খাবার তৈরির স্থানে মারাত্মক নোংরা পরিবেশ, দীর্ঘদিন ধরে মানহীন উপায়ে প্রস্তুতকৃত খাদ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারায় এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে 'তাজির উদ্দিন হোটেল'-কে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং অর্থ অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। একই ধারায় অভিযুক্ত অপর প্রতিষ্ঠান 'আল সামস হোটেল'-কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা পরিশোধে ব্যর্থ হলে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ জারি ছিল।

তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরপরই উভয় হোটেল কর্তৃপক্ষ ধার্যকৃত জরিমানার পুরো অর্থ নগদে পরিশোধ করায় কারাদণ্ডের দণ্ডাদেশ কার্যকর করা হয়নি।

অভিযান পরিচালনাকালে নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন উপস্থিত থেকে কারিগরি পর্যবেক্ষণ ও সার্বিক সহায়তা প্রদান করেন।

সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রি বন্ধে এই ধরণের আকস্মিক অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যপূরণে আগামী দিনেও উপজেলা প্রশাসনের এমন কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

বিষয় : জরিমনা নীলফামারীর খবর সৈয়দপুরের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সৈয়দপুরের সুনামধন্য তাজির উদ্দিন ও আল সামস হোটেলে নোংরা পরিবেশ: ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে দুটি জনপ্রিয় হোটেলকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পৌর শহরের প্রাণকেন্দ্রে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন।

অভিযান সূত্রে জানা গেছে, খাবার তৈরির স্থানে মারাত্মক নোংরা পরিবেশ, দীর্ঘদিন ধরে মানহীন উপায়ে প্রস্তুতকৃত খাদ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারায় এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে 'তাজির উদ্দিন হোটেল'-কে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং অর্থ অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। একই ধারায় অভিযুক্ত অপর প্রতিষ্ঠান 'আল সামস হোটেল'-কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা পরিশোধে ব্যর্থ হলে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ জারি ছিল।

তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরপরই উভয় হোটেল কর্তৃপক্ষ ধার্যকৃত জরিমানার পুরো অর্থ নগদে পরিশোধ করায় কারাদণ্ডের দণ্ডাদেশ কার্যকর করা হয়নি।

অভিযান পরিচালনাকালে নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন উপস্থিত থেকে কারিগরি পর্যবেক্ষণ ও সার্বিক সহায়তা প্রদান করেন।

সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রি বন্ধে এই ধরণের আকস্মিক অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যপূরণে আগামী দিনেও উপজেলা প্রশাসনের এমন কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ