রংপুর    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ১২ আগস্ট ২০২৬

পীরগঞ্জে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন...

???????? ?? ?? ??????? ???????? ??? ?????????? ??????? ?????? ????? ? ???: ???????

রংপুরের পীরগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় প্রতি ঘণ্টায় বিদ্যুৎ চলে যাওয়ায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরের নিত্যপ্রয়োজনীয় কাজ, শিক্ষার্থীদের পড়াশোনা এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। গরমে অনেকেই রাতভর নির্ঘুম সময় কাটাচ্ছেন।

বিদ্যুৎনির্ভর ক্ষুদ্র ব্যবসা ও কৃষি কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। গ্রাহকদের অভিযোগ, সম্ভাব্য লোডশেডিংয়ের সময়সূচি জানানো না হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। 

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান গণমাধ্যমকে জানান, সমিতির আওতায় বিদ্যুতের চাহিদা প্রায় ১২০ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে ৮৫ মেগাওয়াটেরও কম। এই ঘাটতির কারণেই বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে। 

এ অবস্থায় পীরগঞ্জের বাসিন্দারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয় : রংপুরের খবর পীরগঞ্জ লোডশোডিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন...

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের পীরগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় প্রতি ঘণ্টায় বিদ্যুৎ চলে যাওয়ায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরের নিত্যপ্রয়োজনীয় কাজ, শিক্ষার্থীদের পড়াশোনা এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। গরমে অনেকেই রাতভর নির্ঘুম সময় কাটাচ্ছেন।

বিদ্যুৎনির্ভর ক্ষুদ্র ব্যবসা ও কৃষি কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। গ্রাহকদের অভিযোগ, সম্ভাব্য লোডশেডিংয়ের সময়সূচি জানানো না হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। 

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান গণমাধ্যমকে জানান, সমিতির আওতায় বিদ্যুতের চাহিদা প্রায় ১২০ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে ৮৫ মেগাওয়াটেরও কম। এই ঘাটতির কারণেই বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে। 

এ অবস্থায় পীরগঞ্জের বাসিন্দারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ