রংপুর    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

স্ত্রীর জন্মদিনের পরদিনই সোহাগের ঝুলন্ত লাশ: আত্মহত্যার নেপথ্যে কী কারণ?

অপপ্রচারে ব্যর্থ হয়ে আবু সাঈদ অপুর কাছে ফোন কলে ক্ষমা চাইলেন সেই প্রতিনিধি

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

চার বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

নেসকোর প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের ‘শোষণ’ বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি। ছবি: সংগৃহীত

নেসকোর প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের ‘শোষণ’ বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি ও নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা জেলা প্রশাসক বরাবর তাঁদের পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচির অংশ হিসেবে দাবিসংবলিত ছাপা লিফলেট পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি:

১. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা

২. ডিমান্ড চার্জ বাতিল করা

৩. মিটার ভাড়া আদায় বন্ধ করা

৪. ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য স্বল্প রেট নির্ধারণ

৫. বিদ্যুতের ওপর আরোপিত ভ্যাটের হার কমানো

স্মারকলিপি প্রদান শেষে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন:

"প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের ওপর চরম আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে বিদ্যুৎ খাতের এসব নৈরাজ্য ও ভোগান্তি দ্রুত সমাধান করতে হবে। মানুষের মৌলিক চাহিদার প্রতিফলন ঘটাতে হবে। আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর ও জোরালো কর্মসূচি ঘোষণা করা হবে।" 

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সহসভাপতি মাহাবুব আলী টুলু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বিষয় : নীলফামারীর খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নেসকোর প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের ‘শোষণ’ বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি ও নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা জেলা প্রশাসক বরাবর তাঁদের পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচির অংশ হিসেবে দাবিসংবলিত ছাপা লিফলেট পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি:

১. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা

২. ডিমান্ড চার্জ বাতিল করা

৩. মিটার ভাড়া আদায় বন্ধ করা

৪. ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য স্বল্প রেট নির্ধারণ

৫. বিদ্যুতের ওপর আরোপিত ভ্যাটের হার কমানো

স্মারকলিপি প্রদান শেষে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন:

"প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের ওপর চরম আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে বিদ্যুৎ খাতের এসব নৈরাজ্য ও ভোগান্তি দ্রুত সমাধান করতে হবে। মানুষের মৌলিক চাহিদার প্রতিফলন ঘটাতে হবে। আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর ও জোরালো কর্মসূচি ঘোষণা করা হবে।" 

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সহসভাপতি মাহাবুব আলী টুলু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ