রংপুর    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
জুফাস নিউজ

সঞ্জু বনিক সৌরভ

সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় জেলা প্রতিনিধি


জুলাই শহীদ দিবস উপলক্ষে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ‘অদম্য জুলাই’ প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।বক্তারা আরও বলেন, শহীদদের আদর্শ বাস্তবায়নে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু নাঈম।আলোচনা সভা শেষে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পঞ্চগড় পৌর জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 জুলাই শহীদ দিবস উপলক্ষে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত