রংপুর    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ

অর্থনীতি

ব্যাংক খাতের উন্নয়নে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

দেশের ব্যাংক খাতের সামগ্রিক তদারকি জোরদার, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং সমস্যাগ্রস্ত ব্যাংক পুনরুদ্ধারের লক্ষ্যে ১,২৭৬ কোটি টাকা ব্যয়ের পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পসহ মোট ১৫,৮২৩.৫৭ কোটি টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০,১৮৮.৩৩ কোটি টাকা, বৈদেশিক ঋণ ৫,২৫২.৯৬ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি টাকা।ব্যাংকিং খাতের নিরাপত্তায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প'ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২' শীর্ষক প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। প্রকল্প ডকুমেন্টের তথ্য অনুযায়ী, এই তহবিলের প্রায় পুরোটাই অর্থায়ন করছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। দেশে বর্তমানে ব্যাংক খাতে প্রায় ৩৩ শতাংশ খেলাপি ঋণ, দুর্বল সুশাসন, বেশ কয়েকটি ব্যাংকে মূলধন ও তীব্র তারল্য সংকট এবং পুরোনো তথ্যপ্রযুক্তি অবকাঠামোর চ্যালেঞ্জ মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি মূলত আর্থিক খাতের নিরাপত্তা বলয় শক্তিশালীকরণ, ব্যাংকের পুনর্গঠন ও সংকট সমাধান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারের ওপর দৃষ্টি দেবে। প্রকল্পের ব্যয়ের বিশ্লেষণে দেখা যায়, মোট ১,২৭৬ কোটি টাকার মধ্যে ১,০৭৭ কোটি টাকাই মূলধনী ব্যয় হিসেবে বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৭১২ কোটি টাকা আইসিটি সরঞ্জাম এবং ৩৫৫ কোটি টাকা কম্পিউটার সফটওয়্যার কেনার জন্য রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও পরামর্শক সেবার সংস্থান রাখা হয়েছে।নথিতে বলা হয়, সমন্বিত তথ্যব্যবস্থার অভাবসহ ব্যাংকিং তদারকির দুর্বলতার কারণে সাইবার হামলা ও আন্তঃসীমান্ত আর্থিক ঝুঁকির মতো উদীয়মান ঝুঁকি মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় নতুন এই প্রকল্প ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ডের আর্থিক সক্ষমতা বাড়াবে এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার সময়সীমা কমাবে। পরিকল্পনা কমিশন প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করে জানায়, এটি আর্থিক খাতের নিরাপত্তা বলয়, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং এবং খাতটির সামগ্রিক সংস্কারে ভূমিকা রাখবে। তবে নথিতে খেলাপি ঋণ কমানোর নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা বা ঠিক কতটি ব্যাংক পুনর্গঠন করা হবে তার উল্লেখ নেই।শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণের ব্যয় আরও বাড়ল একনেক সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনীতে প্রকল্পটির মোট ব্যয় বাড়িয়ে ২২,২১৩ কোটি টাকা করা হয়েছে। এর আগে দ্বিতীয় সংশোধনীতে এর ব্যয় ধরা হয়েছিল ২১,৩৬৫.৫১ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৬ সালে শুরু হওয়া এই মূল প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৮৪৭.৫৭ কোটি টাকা।প্রকল্প প্রস্তাবে জানানো হয়, অতিরিক্ত রক্ষণাবেক্ষণ খরচ, নতুন কাজ যুক্ত হওয়া এবং চুক্তি অনুযায়ী মূল্য সমন্বয়ের কারণেই ব্যয় বৃদ্ধি পেয়েছে।সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, 'তৃতীয় টার্মিনাল চালু না হলেও ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত রক্ষণাবেক্ষণের জন্য ৬৬৭ কোটি টাকা দিতে হয়েছে। এছাড়া ভিভিআইপিদের বিশেষ সুবিধা ও কার্গো হ্যান্ডলিংসহ বিভিন্ন অংশে আরও ২৯৪ কোটি টাকা প্রয়োজন হচ্ছে।'অনুমোদিত অন্যান্য প্রকল্পসমূহসভায় স্বাস্থ্য খাতের 'ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ' এবং 'পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (১ম সংশোধিত)' প্রকল্প অনুমোদন দেওয়া হয়।[TECHTARANGA-POST:6769]প্রতিবন্ধী ও সামাজিক সুরক্ষায় 'চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রাম-এ হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা' প্রকল্প অনুমোদন পেয়েছে।পানি সম্পদ ও অবকাঠামো খাতের অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনীর বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১); মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা; মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (৩য় সংশোধিত)।আইনশৃঙ্খলা, ভূমি ও জ্বালানি খাতের অনুমোদিত অন্যান্য প্রকল্পসমূহ—ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি কর্পোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন (২য় সংশোধিত); র‍্যাব-এর কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত); ফেনী জেলার সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ; তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ।

ব্যাংক খাতের উন্নয়নে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন