রংপুর    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ

নির্বাচন

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোট দিতে এসে আটক তিন শিক্ষার্থী

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোট দিতে এসে আটক তিন শিক্ষার্থীঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে এসে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।আটক তিনজন হলেন—হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।[TECHTARANGA-POST:6968]বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম। তিনি বলেন, সবার সহযোগিতায় তিনজনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোট দিতে এসে আটক তিন শিক্ষার্থী