রংপুর    শুক্রবার, ২৬ জুন ২০২৬
জুফাস নিউজ

আটোয়ারীতে উদ্ধার হলো বিলীন হওয়া দেড় কিলোমিটার সরকারি রাস্তা, দখলমুক্ত ১ একর ২৮ শতক জমি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী মৌজায় দীর্ঘদিন ধরে দখল ও বিলীন হয়ে থাকা প্রায় দেড় কিলোমিটার সরকারি রাস্তা উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস। এ অভিযানে প্রায় ১ একর ২৮ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তার অস্তিত্ব প্রায় হারিয়ে যাওয়ায় স্থানীয় মানুষের চলাচলে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। সরকারি উদ্যোগে পরিচালিত এ অভিযানের মাধ্যমে রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ করে পুনরুদ্ধার করা হয়।অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রাফি, অফিস সহায়ক মো. খাজিজুল ইসলাম মিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতার জন্য উপজেলা ভূমি অফিস আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।[TECHTARANGA-POST:6240]উপজেলা ভূমি অফিস জানিয়েছে, সরকারি রাস্তা, খাস জমি ও অন্যান্য সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে সরকারি সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি জমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটোয়ারীতে উদ্ধার হলো বিলীন হওয়া দেড় কিলোমিটার সরকারি রাস্তা, দখলমুক্ত ১ একর ২৮ শতক জমি