জুলাই পথসভায় অংশ নিতে আগামীকাল (মঙ্গলবার) নীলফামারী সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র চার কেন্দ্রীয় নেতা।সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন।তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে নীলফামারীর জলঢাকায় পৌঁছাবেন।সেখানে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় আয়োজিত জুলাই পথসভায় অংশ নেবেন তারা। এরপর শোভাযাত্রাসহ জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে বক্তব্য রাখবেন।[TECHTARANGA-POST:6419]আবু সাঈদ লিওন আরও জানান, জলঢাকার কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে নেতারা নীলফামারী সদর উপজেলার পথসভায় যোগ দেবেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রেখে লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন।এদিকে, জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।