৯৯৯-এ ফোনকলের পর তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্ট উদ্ধার, গ্রেফতার ১
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টা ৫৩ মিনিটে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট রয়েছে। খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া থানাকে বিষয়টি জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আবু ইউসুফ এবং পুরো ঘটনায় কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপ্যাচার এসআই ইন্দু জ্যোতি রায়।সংবাদ পেয়ে তেঁতুলিয়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। স্থানীয় জনগণের সহযোগিতায় সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।[TECHTARANGA-POST:6417]গ্রেফতারকৃত সাদিকুল তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মৃত শফিকুলের ছেলে। তার কাছ থেকে ১৩টি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।