রংপুর    শনিবার, ১৮ জুলাই ২০২৬
জুফাস নিউজ

পঞ্চগড়ে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভপঞ্চগড়, ১৭ জুলাই ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং পঞ্চগড়ের কৃতী সন্তান ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শেকেরহাট-কায়েতপাড়া এলাকায় মরহুম সফিউদ্দিন (সফি)-এর পুরাতন বাড়ির আঙিনায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন এবং সঞ্চালনা করেন মো. কাশেমুল হক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজর আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহাবুর, সদস্য সচিব জুলফিকার আলী জনি এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান।এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন প্রজ্ঞাবান ও সৎ নেতৃত্বের প্রতীক। আইন, গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।[TECHTARANGA-POST:6405]তারা আরও বলেন, পঞ্চগড়ের কৃতী সন্তান হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জেলার মানুষের গর্ব। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।আলোচনা সভা শেষে মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি, শান্তি, সমৃদ্ধি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পঞ্চগড়ে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল