রংপুর    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ

পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশই মেধাবী, দক্ষ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রধান ভিত্তি। দেশের প্রতিটি শিক্ষার্থীকে উন্নত শিক্ষার সুযোগ করে দিতে সরকার শিক্ষা খাতের অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।[TECHTARANGA-POST:6457]তিনি আরও বলেন, শিক্ষার আলোয় আলোকিত আগামীর পঞ্চগড় গড়ে তুলতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের নিরাপদ ও মনোরম পরিবেশে পাঠদানের সুযোগ সৃষ্টি করবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী