রংপুর    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ

ডিমলায় ভারতীয় পণ্য জব্দ , পালিয়ে গেলো চোরাকারবারিরা

সীমান্তে চোরাচালান ঠেকাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ধারাবাহিক অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযানে ভারতীয় গোল কাঠ জব্দ করেছে বিজিবি। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায় চোরাচালানের সঙ্গে জড়িতরা।বিজিবি সূত্র জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কালিগঞ্জ বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৪/৬-এস বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়।টহল দলের গতিবিধি টের পেয়েই চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতীয় গোল কাঠ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো উদ্ধার করে।[TECHTARANGA-POST:6780]বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার রয়েছে। উদ্ধার করা পণ্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিমলায় ভারতীয় পণ্য জব্দ , পালিয়ে গেলো চোরাকারবারিরা