রংপুরে তীব্র ভূমিকম্প অনুভূত
রোববার রাতে দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১১টা ৩৬ মিনিটে এই কম্পন টের পাওয়া যায়। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম এই তথ্য নিশ্চিত করেছে।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ থেকে প্রায় ১৩৯ দশমিক ৪ মাইল দূরে ভুটানে।ভুটানের কেন্দ্রস্থলে এই কম্পনটি আঘাত হানে, যার প্রভাব পার্শ্ববর্তী সিকিম, দার্জিলিং এবং শিলিগুড়ি অঞ্চলেও পড়েছে। ভূগর্ভস্থ এই ঝাঁকুনির ফলে দেশের বিভিন্ন স্থানে বহুতল ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ঘর ছেড়ে দ্রুত নিরাপদ খোলা স্থানে নেমে আসেন।সিস্টেমের স্বয়ংক্রিয় সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভূমিকম্পের পর সাধারণত আফটারশক বা পরবর্তী ছোট কম্পন হওয়া একটি সাধারণ বিষয়। এ সময় সবাইকে সতর্ক থাকার এবং ঘরের বাইরে যাওয়ার আগে জুতো পরে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।এছাড়া গ্যাস লাইনে কোনো লিক বা গন্ধ পাওয়া গেলে দ্রুত ভবনের মূল গ্যাস সংযোগ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার জন্য সুনামি এড়াতে উঁচু স্থানে সরে যাওয়ার সাধারণ নির্দেশনাও সিস্টেমে যুক্ত ছিল।একই সঙ্গে বৈদ্যুতিক লাইন, পানির লাইন এবং অন্যান্য যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি পরীক্ষা করার কথা বলা হয়েছে। কোথাও ফাটল বা ভাঙা লাইন দেখা গেলে মূল ভালভবন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো বড় ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম