রংপুর    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

নভেম্বরের প্রথম দিনেই রেমিট্যান্স এলো ২২ কোটি ডলার

নভেম্বর মাসের প্রথম দিনেই দেশে ২২ কোটি ২০ লাখ (২২২ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ৪ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রথম দিনের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে পাঁচ গুণের বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৭ কোটি ৪০ লাখ (২.৮৭৪ বিলিয়ন) ডলার। গত বছরের অক্টোবর মাসে এসেছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবর মাসে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ।অক্টোবরের শেষ তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৮০ লাখ ডলার। মাসজুড়ে প্রবাসী আয়ের এ প্রবাহ অব্যাহত থাকায় রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে।[TECHTARANGA-POST:6997]কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ (১১.৬৮৭ বিলিয়ন) ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৯ কোটি ২০ লাখ (১০.১৯২ বিলিয়ন) ডলার। এ হিসাবে অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।এর আগে, চলতি অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৫৭ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। এ সময়ে প্রবৃদ্ধি ছিল ১৩ শতাংশ। অর্থাৎ অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় চার মাসের হিসাবে প্রবৃদ্ধি আরও বেড়েছে।সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় দেশে অতিরিক্ত রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ৫০ লাখ ডলার। প্রবাসী আয়ের এ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নভেম্বরের প্রথম দিনেই রেমিট্যান্স এলো ২২ কোটি ডলার