পার্বতীপুরে রেলগেটে ট্রেন–ট্রাক সংঘর্ষে ১১ যাত্রী আহত
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির রেলগেটে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর 'কুড়িগ্রাম এক্সপ্রেস' ট্রেনের সঙ্গে একটি পাথরবোঝাই ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ছাদে ভ্রমণরত অন্তত ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোরে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর পর-ই ঘাতক ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ভোরবেলা ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী (ডাউন) কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেট এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। পাথরবোঝাই একটি ট্রাকের সাথে ট্রেনের সজোরে ধাক্কা লাগলে তীব্র ঝাঁকুনিতে ট্রেনের ছাদে থাকা ১১ যাত্রী আহত হন।স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় তারা বড়পুকুরিয়া রেলগেট এলাকায় কনভেয়ার বেল্টের নিচে একটি বিকট শব্দ শুনতে পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা ট্রেনের যাত্রীদের আহাজারি দেখতে পান। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনার পর রেলগেটের গেটকিপারের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবি, ট্রেন আসার মুহূর্তে গেটকিপার ঘুমিয়ে ছিলেন। তিনি সময়মতো রেলগেট বা ব্যারিয়ার না ফেলার কারণেই পাথরবোঝাই ট্রাকটি লাইনে উঠে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে। [TECHTARANGA-POST:6004]পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের কারণে বড়পুকুরিয়া এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা ঘটনাস্থলেই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকে থাকে। এতে উত্তরবঙ্গের এই রুটে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।পরবর্তীতে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর লাইন থেকে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেয়। বর্তমানে ওই রুটে ট্রেন ও সাধারণ যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।