লালমনিরহাটে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুইজনের ও এক গরুর
লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরুবাহী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে।রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি ট্রাক গরুবাহী নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে সংঘর্ষের তীব্রতায় তিনটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) নিহত হন। তিনি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।[TECHTARANGA-POST:7153]এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫) গুরুতর আহত হন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকের ধাক্কায় নছিমনটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে ফজলুল হকের মৃত্যু হয়। আহত ইমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।