বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না। গান, মঞ্চ পরিবেশনা ও আলোকচিত্র নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি।
তবে এবার ঈদ উপলক্ষে প্রকাশিত কয়েকটি পারিবারিক ছবি ভক্তদের সামনে তুলে ধরেছে জেমসের অন্য এক রূপ।
জেমসের প্রাক্তন স্ত্রী রথি কানিজ সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, জেমস তাঁর দুই সংসারের সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিগুলো দ্রুতই ভক্তদের নজর কাড়ে।
একটি ছবিতে জেমসকে দেখা যায় মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে। বাবা ও বড় বোনের পাশে হাসিমুখে থাকা জিবরানকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর।
আরেকটি ছবিতে জেমসের সঙ্গে দেখা যায় তাঁর বর্তমান স্ত্রী নামিয়া, মেয়ে জান্নাত এবং ছেলে জিবরানকে।
পরিবারকে ঘিরে এই উষ্ণ মুহূর্ত ভক্তদের আবেগাপ্লুত করেছে। একজন শিল্পীর পাশাপাশি একজন বাবা ও পারিবারিক মানুষ হিসেবে জেমসের এই উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের।
এ ছাড়া বড় মেয়ে জান্নাতকে নিয়ে জেমসের একটি আলাদা ছবিও শেয়ার করেন রথি কানিজ। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।”
ঘরোয়া ও আন্তরিক এই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই পরিবারের সদস্যদের একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাদের মেয়ে জান্নাত ও ছেলে দানেশ রয়েছেন।
এদিকে গত বছর জেমসের তৃতীয় বিয়ে এবং নতুন করে বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানিয়েছিলেন, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টে নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং পরে বিয়ের সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পরও তাদের যোগাযোগ অব্যাহত ছিল। পরে ২০২৪ সালের ১২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া। বর্তমানে তাদের পরিবারে নতুন আনন্দের নাম পুত্রসন্তান জিবরান।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন