রংপুর    রোববার, ৩১ মে ২০২৬
জুফাস নিউজ

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে । ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে।

রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে সকাল ৮টার দিকে ঠুটিয়াপুকুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা বেগম নিহত হন। আহত হন অন্তত ৬ জন যাত্রী। 

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ কুমার জানান, নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা গাইবান্ধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ৩১ মে ২০২৬

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে।

রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে সকাল ৮টার দিকে ঠুটিয়াপুকুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা বেগম নিহত হন। আহত হন অন্তত ৬ জন যাত্রী। 

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ কুমার জানান, নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ