রংপুর    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গাইবান্ধায় ঝড়ে ৪৬৭ বস্তা ভিজিএফ চালসহ ২টি নৌকা ডুবি

গাইবান্ধায় ঝড়ে ৪৬৭ বস্তা ভিজিএফ চালসহ ২টি নৌকা ডুবি। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় অসহায় দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী ঈদ উপহার ভিজিএফ এর ৪৬৭ বস্তা চালসহ ঝড়ে ২টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের জন্য হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল সহায়তা দেয়ার জন্য ফুলছড়ি উপজেলার কালিরবাজার থেকে বালাসীঘাটে ৪টি নৌকায় ৯৩৬ বস্তা চাল বোঝাই করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাগুলো ঘাট থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় হঠাৎ নদীতে ঝড় বৃষ্টি শুরু হলে ২ টি নৌকা চাল সহ ডুবে যায়।পরে স্থানীয়ভাবে চাল গুলো উদ্ধারের চেষ্টা করা হলেও সব চাল পানিতে ভিজে যায়। 

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো মোত্তালেব হোসেন বলেন, নৌকা ডুবির পর কিছু চাল উদ্ধার করা হয়েছে। তবে বেশিরভাগ চাল ভিজে গেছে। এ বিষয়ে জেলা কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

গাইবান্ধায় ঝড়ে ৪৬৭ বস্তা ভিজিএফ চালসহ ২টি নৌকা ডুবি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

গাইবান্ধায় অসহায় দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী ঈদ উপহার ভিজিএফ এর ৪৬৭ বস্তা চালসহ ঝড়ে ২টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের জন্য হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল সহায়তা দেয়ার জন্য ফুলছড়ি উপজেলার কালিরবাজার থেকে বালাসীঘাটে ৪টি নৌকায় ৯৩৬ বস্তা চাল বোঝাই করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাগুলো ঘাট থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় হঠাৎ নদীতে ঝড় বৃষ্টি শুরু হলে ২ টি নৌকা চাল সহ ডুবে যায়।পরে স্থানীয়ভাবে চাল গুলো উদ্ধারের চেষ্টা করা হলেও সব চাল পানিতে ভিজে যায়। 

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো মোত্তালেব হোসেন বলেন, নৌকা ডুবির পর কিছু চাল উদ্ধার করা হয়েছে। তবে বেশিরভাগ চাল ভিজে গেছে। এ বিষয়ে জেলা কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ