রংপুর    বুধবার, ২০ মে ২০২৬
জুফাস নিউজ

গাইবান্ধায় মুরগীবাহী পিকআপের ধাক্কায় ইজিবাইক চূর্ণ; চালকসহ নিহত ২

গাইবান্ধায় মুরগীবাহী পিকআপের ধাক্কায় ইজিবাইক চূর্ণ; চালকসহ নিহত ২। ছবি: জুফাস নিউজ

গাইবান্ধা সদর উপজেলায় মুরগীবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ ও দুই স্কুলশিক্ষকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরের দিঘি এলাকায় গাইবান্ধা-ধর্মপুর আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ উর রহমান। 

দুর্ঘটনায় নিহতরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকার পাতা মিয়ার ছেলে ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০) এবং সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের মাসুদার রহমানের ছেলে রুস্তম আলী (৩০)।

আহতরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ সামিউল ইসলাম (৫২), তার স্ত্রী ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেরুন্নেসা (৪৫), স্কুলশিক্ষক নাজমুন নাহার লাকি (৪০) এবং শোভাগঞ্জ এলাকার শাপলা আক্তার (৪০)। আহত অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক গাইবান্ধা থেকে দারিয়াপুরের দিকে যাচ্ছিল। পথে ঠাকুরের দিঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মুরগীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ ভেতরে থাকা সব যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত ভুক্তভোগীদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইজিবাইক চালক ফরিদ মিয়াও।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিফ উর রহমান জানান,

"হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছিল। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি একজন গাইবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।"

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থল থেকে ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

বিষয় : সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ২০ মে ২০২৬

গাইবান্ধায় মুরগীবাহী পিকআপের ধাক্কায় ইজিবাইক চূর্ণ; চালকসহ নিহত ২

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ