রংপুর    বুধবার, ২০ মে ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জন্ম নিবন্ধন সংশোধনে ঘুষ বাণিজ্য; ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন ইউএনও অফিসের কর্মচারী

তারাগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ ও স্মার্ট সেবা বুথের উদ্বোধন

তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে শুরু হলো ৩ দিন ব্যাপী ভূমিমেলা-২০২৬

রংপুর-দিনাজপুর মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গঙ্গাচড়ায় বৃষ্টিতে তিস্তা সেতুর সংযোগ সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

রংপুর বেরোবিতে ভিসি নিয়োগের ১ ঘণ্টার মধ্যেই প্রজ্ঞাপন বাতিল!

উদ্বোধনের অপেক্ষায় রংপুরের আধুনিক কসাইখানা: নিশ্চিত হবে স্বাস্থ্যসম্মত মাংস

উদ্বোধনের অপেক্ষায় রংপুরের আধুনিক কসাইখানা: নিশ্চিত হবে স্বাস্থ্যসম্মত মাংস

তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । ছবি: হেল্প ডেক্স

অগ্নিযোদ্ধাদের একটাই পন, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আজ ১৯ মে থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী আয়োজন আগামী ২২ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,

“অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং যেকোনো দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিজেদের জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে বেসিক প্রশিক্ষণ ও সচেতনতার আওতায় আনতে হবে। তাহলেই যেকোনো বড় দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। 

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টেশন অফিসার এস এম শরিফ আহাম্মদ আব্দুল্লাহ। তিনি জানান, ফায়ার সার্ভিস জরুরি সেবা, উদ্ধার অভিযান, পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রমসহ বহুমুখী দায়িত্ব পালন করছে। তিনি আরও জানান, ইউএনও’র বিশেষ দিকনির্দেশনায় তারাগঞ্জ বাজারের অগ্নিঝুঁকি কমাতে একটি বড় 'ওয়াটার রিজার্ভার' (পানির আধার) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো: ইয়াকুব আলী এবং এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্র জানায়, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অগ্নি নির্বাপণ মহড়া, সচেতনতামূলক প্রচারণা, উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী এবং লিফলেট বিতরণ করা হবে।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ২০ মে ২০২৬

তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ