রংপুর    মঙ্গলবার, ১৯ মে ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ১৮ মে ২০২৬

রংপুর বেরোবিতে ভিসি নিয়োগের ১ ঘণ্টার মধ্যেই প্রজ্ঞাপন বাতিল!

রংপুর বেরোবিতে ভিসি নিয়োগের ১ ঘণ্টার মধ্যেই প্রজ্ঞাপন বাতিল । ছবি: জুফাস নিউজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়োগ দেওয়ার এক ঘণ্টার মধ্যেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এক মন্ত্রীর নিকটাত্মীয় হওয়ার বিষয়টি সামনে আসায় তড়িঘড়ি করে এই নিয়োগ আদেশ বাতিল করা হয় বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি হিসেবে নিয়োগ দেয়। তাকে চার বছরের জন্য এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়। কিন্তু প্রজ্ঞাপন জারির এক ঘণ্টা পার হওয়ার আগেই তা বাতিল করে আরেকটি নতুন প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

ড. আনিসুর রহমানের নিয়োগের খবর প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ভগ্নিপতি (বোনের জামাই)। বিষয়টি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে বলা হয়:

"শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মে’র ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকসমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো।"

মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, অধ্যাপক আনিসুর রহমান সাবেক বিতর্কিত আওয়ামী লীগ মন্ত্রীর নিকটাত্মীয় হওয়ায় এবং তা নিয়ে তাৎক্ষণিক সমালোচনা তৈরি হওয়ায় এই নিয়োগটি বহাল রাখা সমীচীন মনে করেনি সরকার। ফলে প্রজ্ঞাপন জারির পরপরই তা বাতিল করার এই বিরল ঘটনাটি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রংপুর বেরোবিতে ভিসি নিয়োগের ১ ঘণ্টার মধ্যেই প্রজ্ঞাপন বাতিল!

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ