রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ পিস ইয়াবাসহ মোঃ মোকছেদুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে তারাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার একটি চৌকস দল শনিবার রাতে অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোকছেদুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের পর জব্দ তালিকায় সই করিয়ে রাতেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তারাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন এই সফল অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন:
"মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। আমাদের উঠতি তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তারাগঞ্জ থানা এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, কারবারি বা মাদক সেবনকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছি। তারাগঞ্জকে শতভাগ মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে মাঠে রয়েছে। মাদক সংক্রান্ত যেকোনো সঠিক তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য আমরা সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।"
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোকছেদুল ইসলামকে আজ রোববার (১৪ জুন) দুপুরে ভিতরে বিজ্ঞ আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হবে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন