রংপুর    রোববার, ০২ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে প্রশাসনের আকুতি

রংপুর–সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জে রাস্তার পাশ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে।আজ রোববার (২ আগস্ট) সকাল সাড় সাতটার দিকে উপজেলার খিয়ারের জুম্মা এলাকায় ওই নারীকে ক্ষতবিক্ষত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে খিয়ারের জুম্মা এলাকায় মহাসড়কের পাশে এক নারীকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন হওয়ার পূর্বেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে বেপরোয়া গতির অজ্ঞাত কোনো যানবাহন ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক আঘাত পেয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়েন। তবে এটি নিছক সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নিহতের নাম-পরিচয় বা ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ ও উপজেলা প্রশাসন নিহতের স্বজনদের খুঁজে বের করতে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে বা নিহতের পরিচয় শনাক্তে যেকোনো তথ্যের জন্য নিকটস্থ থানা বা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে প্রশাসনের আকুতি