রংপুর    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
জুফাস নিউজ

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে তেল মজুদ, ফিলিং স্টেশনকে জরিমনা

রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলি এলাকায় অবৈধভাবে জারকিনে তেল মজুদ রাখার দায়ে মেসার্স আর.বি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটি জারকিনে করে প্রায় ১২০/১৩০ লিটার তেল অবৈধভাবে সংরক্ষণ করে রেখেছিল, যা প্রচলিত বিধিমালার পরিপন্থী। [TECHTARANGA-POST:5905]তবে পাম্প কর্তৃপক্ষ দাবি করেছে, জরুরি সেবার প্রয়োজনে তেলটি সংরক্ষণ করে রাখা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত তেলগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেওয়া হয়।সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল মজুদ ও বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে তেল মজুদ, ফিলিং স্টেশনকে জরিমনা