তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে, মার্চ ফর ইনসাফের পদযাত্রা শুর করেছে ‘ইনকিলাব মঞ্চ’
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার দ্রুত বিচার সহ তিন দফা দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে, মার্চ ফর ইনসাফ, কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার ৭ অক্টোবর) দুপুর ১২ টার সময় বাংলাবান্ধা স্থলবন্দর জিরো পয়েন্ট থেকে শুরু হয় পদযাত্রা। এর আগে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া মোনাজাত করা হয়। পরে পদযাত্রা শুরু করে বাজারে সাধারণ মানুষের কাছে গিয়ে দাবিসংবলিত কথাবার্তা বলেন।কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আলজাবের সহ সংগঠনটির ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিতে দেখা যায়। [TECHTARANGA-POST:6849]ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে -রয়েছে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার গনভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন ও পিলখানা শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করা। কর্মসূচির প্রথম দিন শেষ হবে বাংলাবান্ধার জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পদ পারি দিয়ে তেঁতুলিয়ার তেঁতুলিয়ায়। পদে সাধারণত মানুষের কাছে তাদের দাবি গুলো তুলে ধরেন।