রংপুর    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

​জলঢাকা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন আজিম উদ্দিন, চেয়েছেন সবার সহযোগিতা

নীলফামারীর জলঢাকা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মো. আজিম উদ্দিন। গত ২৪ নভেম্বর,২৬ তিনি আনুষ্ঠানিকভাবে জলঢাকা থানায় ওসি হিসেবে যোগদান করেন। ​দায়িত্ব গ্রহণের পর  ‘OC Jaldhaka’ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জলঢাকা উপজেলাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সম্মানিত জলঢাকা উপজেলাবাসী, আসসালামু আলাইকুম! আলহামদুলিল্লাহ! আমি পুলিশ ইন্সপেক্টর মো. আজিম উদ্দিন, গত ২৪ নভেম্বর, ২৬ আপনাদের থানায় ওসি হিসেবে যোগদান করেছি। নিরাপদ জলঢাকা গড়ার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’ [TECHTARANGA-POST:7193]​নতুন ওসির এই ফেসবুক পোস্ট ও বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা জোরদার করা এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ​স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নতুন ওসির নেতৃত্বে জলঢাকা থানার নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জলঢাকা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে উঠবে।

​জলঢাকা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন আজিম উদ্দিন, চেয়েছেন সবার সহযোগিতা