নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোর্শেদুল ইসলাম ওই এলাকার মৃত মমিন মিয়ার ছেলে।পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি তার নানির বাড়িতে একা খেলছিল। এ সময় মোর্শেদুল ইসলাম শিশুটিকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মোর্শেদুল ইসলামকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।[TECHTARANGA-POST:6625]কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।