রংপুর    শনিবার, ২৭ জুন ২০২৬
জুফাস নিউজ

পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে গাছের চারা বিতরণ করল ছাত্রশিবির

"একটি হলেও বৃক্ষ রোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে সাধারণ পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা।আজ শনিবার (২৭ জুন) সকালে জেলা শাখার উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি রেজাউল করিম এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আতিকুজ্জামান আতিক।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জলঢাকা উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, সেক্রেটারি মিঠু ইসলামসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশকে সবুজ ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হলে প্রতিটি নাগরিকের সচেতন হওয়া প্রয়োজন। দেশের প্রত্যেক নাগরিক যদি নিজ দায়িত্বে অন্তত একটি করে গাছ রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করেন, তবেই পরিবেশের বিপর্যয় রোধ করা সম্ভব।আলোচনা সভা শেষে উপস্থিত প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ রাস্তার সাধারণ পথচারী, দিনমজুর, রিকশা ও ভ্যানচালকদের হাতে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা তুলে দেন।

পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে গাছের চারা বিতরণ করল ছাত্রশিবির