রংপুর    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জুফাস নিউজ

ডুগডুগী বড়গাছা বাজারে বিকাশ দোকানে ১ লাখ টাকা চুরি ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ব্যস্ততম ডুগডুগি বড়গাছা বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাজারের একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান থেকে নগদ ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।আজ দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে এই চুরির ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম ষষ্ঠী ঠাকুর।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজও দুপুর ১:৩০ মিনিটের দিকে দোকান মালিক ষষ্ঠী ঠাকুর কেনাবেচা শেষে দোকান সাময়িকভাবে বন্ধ করে দুপুরের খাবার খেতে নিজ বাসায় যান। সেখান থেকে খাওয়া শেষ করে দোকানে ফিরে এসে দেখতে পান ক্যাশ বাক্সের তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ ১ লাখ টাকা উধাও।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ষষ্ঠী ঠাকুর হতাশ কণ্ঠে জানান, "দুপুরের দিকে বাজার কিছুটা ফাঁকা হয়ে যায়। আমি সামান্য সময়ের জন্য দোকান বন্ধ করে বাসায় খেয়ে আসতে গিয়েছিলাম। এসে দেখি আমার ক্যাশ বাক্সে থাকা জমানো ও ব্যবসার ১ লাখ টাকা চুরি হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।"দিনের আলোতে জনবহুল বাজারে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে টাকা উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানিয়েছেন।[TECHTARANGA-POST:6453]এ বিষয়ে ডোমার থানার সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছেন সচেতন এলাকাবাসী।

ডুগডুগী বড়গাছা বাজারে বিকাশ দোকানে ১ লাখ টাকা চুরি ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা