রংপুর    শনিবার, ১৮ জুলাই ২০২৬
জুফাস নিউজ

তেঁতুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে শহরবানু বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহরবানু বেগম ওই গ্রামের বাসিন্দা এরশাদ আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শহরবানু। শনিবার সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তারা দ্রুত তেঁতুলিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় তার স্বামী এরশাদ আলী ঢাকায় অবস্থান করছিলেন। ছেলে বাইরে কাজে থাকায় বাড়িতে তিনি একাই ছিলেন বলে জানা গেছে।তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে

তেঁতুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার