রংপুর    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

৪ বছরের ভাগ্নিকে বাঁচাতে ক্যানেলের পানিতে ঝাঁপ, খালাসহ দুজনের মর্মান্তিক মৃত্যু!

খেলার ছলে তিস্তা সেচ ক্যানেলের পানিতে পড়ে গিয়েছিল চার বছরের কোমোলমতি শিশু সিনহা। ভাগ্নিকে ভেসে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল ১২ বছরের ছোট্ট খালা পাখি আক্তার। কিন্তু ভাগ্নিকে আর বাঁচানো গেল না, তিস্তার প্রবল স্রোত ও গভীরতায় প্রাণ হারাল উদ্ধার করতে যাওয়া সেই কোমল হৃদয়ের খালাও।আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় এক হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।নিহতরা হলো— নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকার আবুল হোসেনের ১২ বছরের মেয়ে মোছা: পাখি আক্তার এবং একই ইউনিয়নের নিজপাড়া (ঝাকুয়াটারী) এলাকার মো: সেলিমুর রহমানের চার বছরের শিশু মোছা: সিনহা। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিস্তা সেচ ক্যানেলের পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল চার বছরের সিনহা ও তার খালা পাখি। খেলতে খেলতে একপর্যায়ে অসাবধানতাবশত ক্যানেলের জলে পড়ে তলিয়ে যেতে থাকে সিনহা। ভাগ্নির এমন বিপদে ভয় ডর ভুলে ক্যানেলে নেমে পড়ে ১২ বছর বয়সী পাখি। কিন্তু দুজনেই ক্যানেলের অতল জলে হারিয়ে যায়।পাড়ে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ক্যানেলে নেমে উদ্ধার তৎপরতা চালান। পরে দুজনকে ক্যানেল থেকে উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে দুটি নিষ্পাপ শিশুই মৃত্যুর কোলে ঢলে পড়ে। একই পরিবারের দুই শিশুর এমন অকালমৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।[TECHTARANGA-POST:6573]ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন:"খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

৪ বছরের ভাগ্নিকে বাঁচাতে ক্যানেলের পানিতে ঝাঁপ, খালাসহ দুজনের মর্মান্তিক মৃত্যু!