রংপুর    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী ও ফার্স্ট এইড বক্স বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিনি গোলবার, ফুটবল ও ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত এসব খেলার সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়গুলোতে এই সামগ্রী বিতরণের ফলে শিশুরা যেমন খেলাধুলায় উৎসাহিত হবে, তেমনি যেকোনো জরুরি প্রাথমিক চিকিৎসায় ফার্স্ট এইড বক্সগুলো কাজে আসবে।[TECHTARANGA-POST:6413]উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী ও ফার্স্ট এইড বক্স বিতরণ