রংপুর    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে যা বলল বিদ্যুৎ বিভাগ

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। তার আগে আজ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ।‘জরুরি সংশোধনী’ হিসেবে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে। বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যে সকল অভিযোগ পাওয়া গিয়েছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে। [TECHTARANGA-POST:6509]এতে বলা হয়, সুতরাং এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে যা বলল বিদ্যুৎ বিভাগ