কুড়িগ্রামের উলিপুরে সামাজিক সংগঠন ‘ভিন্নচোখ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঐতিহাসিক কাচারী পুকুর পার্কটি পরিচ্ছন্ন করা হয়েছে। বরাবরের মতোই পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এই ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে সংগঠনটি।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, কাচারী পুকুর পার্কটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য একটি অন্যতম বিনোদন কেন্দ্র। তবে অসচেতনতার কারণে প্রায়ই এখানে প্লাস্টিক, ময়লা-আবর্জনা জমে পরিবেশ নষ্ট হয়। দর্শনার্থীদের জন্য পার্কের সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখতেই তারা প্রতিবারের মতো এবারও এই উদ্যোগ নিয়েছেন।
অভিযান শেষে ভিন্নচোখ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ পার্কের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। স্থানীয় সচেতন মহল তরুণদের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন